Admin - Images Review

Home
Reset
IDTitlePhotoDescriptionStatusAction
1 বৃত্তি পরীক্ষা ২০২৫ নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) ফতুল্লার সস্তাপুর এলাকার "কমর আলী হাই স্কুল এন্ড কলেজ" কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২:৩০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের মোট ৪৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষায় কেন্দ্রর সচিবের দায়িত্ব পালন করেন মো. বাহাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল, সহ-সভাপতি মোঃ ইমাম হোসেন, মহাসচিব মোঃ কাউসার আহমেদ, যুগ্ন-মহাসচিব মো.হারুন অর রশীদ হিরো, সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান মুরাদ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, শিক্ষা সচিব মাজাহারুল ইসলাম সজিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরীক্ষা শুরুর আগে বৃত্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত দিয়ে পরিক্ষার কার্যক্রম শুরু করা হয়।