Association Header
Logo
নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন
সস্তাপুর মধ্যপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ-১৪২০
স্থাপিতঃ ২০১৩ইং
অস্থায়ী কার্যালয়ঃ কে. এ. একাডেমি
প্রতিষ্ঠানের লোগো
0019
প্রতিষ্ঠানের লোগো
0009
প্রতিষ্ঠানের লোগো
0011
প্রতিষ্ঠানের লোগো
0010
প্রতিষ্ঠানের লোগো
0018
প্রতিষ্ঠানের লোগো
0002
প্রতিষ্ঠানের লোগো
0022
প্রতিষ্ঠানের লোগো
প্রতিষ্ঠানের লোগো
0017
প্রতিষ্ঠানের লোগো
0027
প্রতিষ্ঠানের লোগো
0001
প্রতিষ্ঠানের লোগো
0003
প্রতিষ্ঠানের লোগো
0026
প্রতিষ্ঠানের লোগো
0006
প্রতিষ্ঠানের লোগো
0021
প্রতিষ্ঠানের লোগো
0013
প্রতিষ্ঠানের লোগো
0024
প্রতিষ্ঠানের লোগো
0020
প্রতিষ্ঠানের লোগো
0025
প্রতিষ্ঠানের লোগো
0023
প্রতিষ্ঠানের লোগো
0014
প্রতিষ্ঠানের লোগো
0004
প্রতিষ্ঠানের লোগো
0016

কাউসার আহমেদ

প্রতিষ্ঠাতা

এসোসিয়েশন সদস্য বৃন্দ
নাইমা ইসলাম
17 Nov 2025

প্রচার সম্পাদক (প্রধান শিক্ষক) লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল

মাজাহারুল ইসলাম সজিব
17 Nov 2025

শিক্ষা সচিব (পরিচালক ও প্রধান শিক্ষক) হাজী আমান উল্লাহ মডেল স্কুল

জয়নাল আবেদীন
17 Nov 2025

কোষাধ্যক্ষ (পরিচালক ও প্রধান শিক্ষক) নিউনেস স্কুল

মাহাবুব রহমান মুরাদ
17 Nov 2025

সাংগঠনিক সম্পাদক (প্রধান শিক্ষক) সানরাইজ আইডিয়াল স্কুল

মো.হারুন অর রশীদ হিরো
17 Nov 2025

যুগ্ন-মহাসচিব (পরিচালক ও প্রধান শিক্ষক) আলফা একাডেমি

মোঃ কাউসার আহমেদ
17 Nov 2025

মহাসচিব (পরিচালক ও প্রধান শিক্ষক) কে. এ. একাডেমি

মোহাম্মদ বাহাউদ্দিন
17 Nov 2025

সহ-সভাপতি (পরিচালক ও প্রধান শিক্ষক) ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল

মোঃ ইমাম হোসেন
17 Nov 2025

সহ-সভাপতি

তোফায়েল আহমেদ জুয়েল
17 Nov 2025

সভাপতি (পরিচালক ও প্রধান শিক্ষক) হার্বাড একাডেমী

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ পরিচালিত কমিটি বৃন্দ

প্রতিষ্ঠাতার কথা

সম্মানিত সচেতন অভিভাবকবৃন্দ, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ”।

বর্তমানে শিক্ষা ব্যবস্থা সৃজনশীলতায় পরিপূর্ণ। তাই দ্রুত পরিবর্তনশীল প্রতিযোগীতার যুগে প্রত্যেক অভিভাবক তার সন্তানকে মেধাবী এবং সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে আগ্রহী। কিন্তু বর্তমানে সামাজিক নৈতিক অবস্থায় পরিবশগত সমস্যা, গুনগতমানসম্মত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে অভিভাবকগণ আজ খুবই শংকিত। নতুন প্রজন্মের উজ্জল ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষার আলো জনগণের সন্নিকটে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিক্ষাঅনুরাগী সুধীবৃন্দের সমন্বয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে “কে. এ. একাডেমি”।

প্রত্যেক মানব সন্তান মেধা শক্তি নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু সেই মেধাকে বিকশিত করার অন্তরায় হচ্ছে ভুল শিক্ষা পদ্ধতি এবং ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সার্বিক সমন্বয় উদ্যোগের অভাব। শিশুর শিক্ষা হবে আনন্দময়, বিজ্ঞানসম্মত, সৃজনশীল ও প্রতিভামূখর।

সম্মানিত অভিভাবক, আপনি কি জানেন আপনার সন্তানের উজ্জল ভবিষ্যতের পথ চলা শুরু হয় আপনার হাত ধরেই। আপনার একটি ভূল সিদ্ধান্ত তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, তাই আপনার সন্তানের স্কুলে যাবার বয়স হয়ে তখন আপনাকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানই পারে আপনার সন্তানের উজ্জল ভবিষ্যৎতের ভিত গড়ে তুলতে। ভাল শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায় যেখানে ভাল ফলাফলের সাথে সাথে তাকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলা, যার জন্য প্রয়োজন পরিকল্পিত পাঠদান ও সুশৃঙ্খল জীবন গঠন। সে লক্ষ্যে কে. এ. একাডেমির পূর্ববর্তী ফলাফল বিশ্লেষণ পূর্বক পাঠদান পদ্ধতি পর্যবেক্ষন ও পাশ্ববর্তী প্রতিষ্ঠানের সাথে তুলনামূলক পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আপনার, আপনার সন্তানের নয়।


“বৃক্ষ তোমার নাম কি?
ফলে পরিচয়”


আমাদের বিগত বছরের ধারাবাহিক ফলাফলের সফলতাই আমাদের পরিচয় বহন করে। সন্তান আপনার, গড়ে তোলার দায়িত্ব আমাদের। এ লক্ষ্যে আপনার সন্তানের Basic Foundation গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ। “আমরা কথায় নয় কাজে বিশ্বাসী”

আমাদের সেবা

শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন

এসোসিয়েশন নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করে যাতে আধুনিক পাঠদান পদ্ধতি, শিশুবান্ধব শিক্ষণ কৌশল, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সদস্য স্কুলের শিক্ষকদের দক্ষ করে তোলা হয়।

একাডেমিক ক্যালেন্ডার ও শিক্ষা নীতি সমন্বয়

সদস্য প্রতিষ্ঠানের জন্য統একটি সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়। বার্ষিক পরীক্ষা, ছুটি, কার্যক্রম ও মূল্যায়ন প্রক্রিয়ায় সমন্বয় এনে সমান শিক্ষামান নিশ্চিত করা এসোসিয়েশনের অন্যতম দায়িত্ব।

শিশুদের সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম

শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা জাগিয়ে তুলতে এসোসিয়েশন সাংস্কৃতিক প্রতিযোগিতা, গল্প বলার আসর, চিত্রাঙ্কন, বাদ্যযন্ত্র শিক্ষা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন

প্রতি বছর সদস্য স্কুলগুলোর শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্যকর ও আনন্দময় পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিশুদের শারীরিক সক্ষমতা, দলগত কাজ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

স্কুলসমূহের সমন্বয় সভা ও সমস্যা সমাধান

নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলোর সমস্যা, প্রয়োজন, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করা হয়। একত্রে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হয়।

শিশু নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম

এসোসিয়েশন স্কুলগুলোতে শিশু নিরাপত্তা নীতি, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি সচেতনতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি পরিচালনা করে।

অভিভাবক সচেতনতা সেমিনার ও কর্মশালা

শিশু লালন-পালন, মনস্তাত্ত্বিক বিকাশ, শিক্ষণ পদ্ধতি এবং অভিভাবকের ভূমিকা নিয়ে নিয়মিত সেমিনার আয়োজন করা হয়, যাতে পরিবার ও বিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়।

সদস্য স্কুলের রেগুলেশন ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা

এসোসিয়েশন স্কুলগুলোর জন্য নির্ধারিত নীতিমালা, নিয়ম, শিক্ষা মানদণ্ড, শিক্ষক যোগ্যতা এবং অবকাঠামো মান বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও পরামর্শ প্রদান করে।

বার্ষিক শিক্ষা সম্মেলন ও পুরস্কার প্রদান

সালজুড়ে শিক্ষা কার্যক্রম পর্যালোচনা, সেরা স্কুল, সেরা শিক্ষক এবং সেরা শিক্ষার্থীকে সম্মাননা দিতে বার্ষিক শিক্ষা সম্মেলন আয়োজন করা হয়। এটি শিক্ষাক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করে।

সমাজসেবামূলক কার্যক্রম ও বিশেষ দিন পালন

জাতীয় দিবস, বই উৎসব এবং সমাজসেবামূলক কর্মসূচি যেমন—শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, বন্যাত্রদের সহয়তা, সচেতনতা র‍্যালি ইত্যাদি আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা হয়।